1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টাকালে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বরং বেশিরভাগই আটক হচ্ছে, আবার অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববারের (৬ আগস্ট) এ দুর্ঘটনায় তিউনিসিয়ায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নৌযানটিতে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের দুইজনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা।

নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান ফাওজি মাসমুদি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

অপরদিকে তিউনসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌপুলিশ। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছর দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )