1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় ২৪ যাত্রীর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে যাত্রী বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়।

গত মার্চ মাসে গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষি শ্রমিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )