1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

থাইল্যান্ডে পিকআপে ট্রেনের ধাক্কা; নিহত ৮, আহত ৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ২টা ২০ মিনিটের দিকে ব্যাংককের পূর্বে চাচোয়েংসাও প্রদেশের একটি অননুমোদিত ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন, কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেন থামাতে পারেননি।

এতে আরও বলা হয়, ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকার কারণে চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো কঠিন হয়ে পড়েছিল।

দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক যুবক বলেন, চালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।

সূত্র : এনডিটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )