1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

নির্বাচন সামনে রেখে শিগগিরই লন্ডন থেকে পাকিস্তান ফিরছেন নওয়াজ শরীফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি আইনের মুখোমুখি হবেন।

২০১৯ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-ওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো নওয়াজ শরীফ। আগামী ১২ আগস্ট রাত ১২টায় বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হবে। এ বিষয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া সংক্রান্ত একটি রিপোর্ট পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যাবে ক্ষমতা।

পানামা পেপারস কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরীফ। পরে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কারাগারে যেতে হয়। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার কথা বলে উড়াল দেন লন্ডনে। সেই থেকে তিনি লন্ডনেই আছেন।

সম্প্রতি একজন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ ৩ বছর করে পার্লামেন্টে আইন পাস করেছে পিএমএল-এন সরকার। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি হজে যাওয়ার পর তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে দিয়ে তাতে স্বাক্ষর নিয়ে আইনে পরিণত করেছে। ফলে এই আইনের অধীনে সরকারি কোনো পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। তবে তার বিরুদ্ধে যেসব মামলা আছে, তা চলতে পারে। শাহবাজ শরীফ সে বিষয়েই ইঙ্গিত দিয়েছেন। সূত্র: জিও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )