1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

ফেনী পৌরসভার উদ্যেগে মহিলা বাস সার্ভিস’র উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- ৩০ জুলাই, ২০২৩, প্রথম বারের মতো ফেনী পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
নারীদের জন্য আলাদা পরিবহনের উদ্যোগের প্রশংসা করে নিজাম উদ্দিন হাজারী বলেন, দেশে প্রথম বারের মত পৌরসভা পর্যায়ে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। এ উদ্যোগের ফলে নারীরা সহজে চলাচল করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছেন, তারই ধারাবাহিকতায় নারীর জন্য উন্নয়ন মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সারথি। আগামী জাতীয় নির্বাচনে কলেজপড়ুয়া নতুন ভোটাররা নৌকা প্রতীক ভোট দেবে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিত থাকবে। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস প্রতিষ্ঠা করবে।
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সবসময় নতুন নতুন সেবা চালু করছে। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ সেবা চালু হওয়ায় মহিলারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। যাতায়াতে যেন কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য ভাড়া নির্ধারণ করে তা বাসে তালিকা দেওয়া হয়েছে।
পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের পরিচালনায় পৌর মহিলা বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার। এসময় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্র জানায়, শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া ৩টি বাস প্রাথমিকভাবে ফেনী শহরের মহিপাল থেকে হাসপাতাল মোড, লালপোল থেকে সালাউদ্দিন মোড পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক, সুপারভাইজার থাকছে নারী।এই ছাড়াও প্রতিটি রুটের বাড়া নির্ধারণ করে দেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )