1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

সৌদিতে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা, থাকছে না রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

সৌদি আরবে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা। তবে এ অনুষ্ঠানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

রবিবার মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় ওই আলোচনায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশ উপস্থিত থাকবে।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেন মিলে এ বৈঠকটির আয়োজন করতে যাচ্ছে এবং সৌদি আরবের ভূমিকা এখানে নগণ্য।

আগামী ৫ ও ৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি ও জাম্বিয়াসহ ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঠিক কতটি দেশ সৌদি আরবে তাদের প্রতিনিধি পাঠাবে সে সম্পর্কে দৈনিকটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড ও ইইউ এরইমধ্যে সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া বৈঠকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জেদ্দা বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে দৈনিকটি জানিয়েছে।

চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো থাকায় আসন্ন বৈঠকে চীনকে উপস্থিত করতেই সৌদি আরবকে স্বাগতিক দেশ হিসেবে বেছে নেয়া হয়েছে। কিন্তু তারপরও চীনারা এ বৈঠকে উপস্থিত হবে না বলেই এখন পর্যন্ত মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।

যেসব উন্নয়নশীল দেশ এখনও ইউক্রেন ইস্যুতে সরাসরি কোনো পক্ষকে সমর্থন না জানিয়ে নীরব রয়েছে সেসব দেশকে ইউক্রেনের পক্ষে টানতেই জেদ্দা বৈঠকের আয়োজন করা হয়েছে।

সূত্র :এপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )