1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

১৫ বছর পর থাইল্যান্ডে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

১৫ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বুধবার তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য জানিয়েছেন।

৭৪ বছর বয়সী ধনকুবের থাকসিন থাইল্যান্ডের দু’বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতি’র মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। অনেক দিন ধরে দেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে আসছেন থাকসিন।

থাইল্যান্ডে থাকসিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন। খবর এএফপির।

থাই সামরিক বাহিনীর সঙ্গে থাকসিনের তিক্ত সম্পর্কের ইতিহাস রয়েছে। আবার রাজতন্ত্রপন্থিদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )