1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

রুশ প্রতিরক্ষামন্ত্রীকে ‘উষ্ণ অভ্যর্থনা’ উত্তর কোরিয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। একই সঙ্গে দেশটিতে সফরে গেছে চীনের একটি প্রতিনিধি দল। তারা উত্তর কোরিয়া বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

করোনার পর প্রবল কড়াকড়ি আরোপ করেছিল উত্তর কোরিয়া। নিজেদের নাগরিকদের পর্যন্ত দেশে ঢুকতে দিচ্ছিল না। করোনা পরবর্তী সময়ে এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সদস্যরা ইতোমধ্যে উত্তর কোরিয়া পৌঁছে গেছেন। আরও পৌঁছেছে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলও।

এদিকে রুশ মন্ত্রী শোইগুকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সামরিক কর্তারা। এসময় শোইগু বলেছেন, তার এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।

জানা গেছে, রাশিয়া ও চীনের প্রতিনিধিরা বিজয় দিবসের প্যারেডে থাকবেন। উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, এবারের বিজয় দিবসের প্যারেড ঐতিহাসিক হবে।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র এখন তাদের বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া করছে। তারা দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে এমন যুদ্ধজাহাজও মহড়ায় পাঠিয়েছে।

এর পাল্টা জবাবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। গত সপ্তাহে তারা তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )