রংপুরে দৈনিক খোলা কাগজ, সময় সংবাদের ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাবের সদস্য মরহুম সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) বিকেলে নগরীর চেম্বার অব কমার্সের অডিটরিয়ামে রিপোর্টার্স ক্লাব রংপুরের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ বায়জিদ আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান,জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,
স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা চোখের চেয়ারম্যান হাজী মো. তানবীর হোসেন আশরাফি,রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ-সভাপতি মোজাফফর হোসেন, তাজিদুল ইসলাম লাল, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু,সদস্য মাজেদ মাসুদ সহ স্থানীয় সাংবাদিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দৈনিক খোলা কাগজ ও সময় সংবাদের ব্যুরো প্রধান রতন সরকার।