1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, নীতিগত সিদ্ধান্ত সরকারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঐতিহাসিক অগ্রগতি, প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার বাড়াতেই হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে জৈব জ্বালানির ব্যবহার বাড়াতেই হবে। জৈব জ্বালানি গ্রিনহাউজ গ্যাস কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করার টেকসই ও কৌশলগত সমাধান দেয় উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সুরক্ষিত জ্বালানি ব্যবস্থাপনার ভিত্তিই হবে জৈব জ্বালানি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এটি কার্যকর অবদান রাখবে।

প্রতিমন্ত্রী শনিবার (২২ জুলাই) ভারতের গোয়াতে জি-২০ উপলক্ষ্যে ‘এনার্জি ট্রানজিশন মিনিস্টারিয়াল মিটিং’র সাইড লাইন সভায়  ‘গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স’র উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের প্রতি বাংলাদেশের অনুসমর্থন রয়েছে। সময় স্বল্পতার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা, বেটিং ইত্যাদি কার্য সম্পন্ন না হওয়ায় আজ স্বাক্ষর করতে না পারলেও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এই সংগঠনের সাথে থাকবো। আমি আশা করি, এই জোট কাজের পথ সুগম করতে একত্রে একটি ভার্চুয়াল মার্কেটপ্লেস তৈরি করবে এবং একই সাথে প্রযুক্তি প্রদানকারীদের শেষ ব্যবহারকারীদের সাথে সংযুক্ত করবে। বিভিন্ন দেশকে তাদের চাহিদা ও সরবরাহের চিত্র তৈরি করে প্রয়োজনীয় টেকসই জৈব জ্বালানির অবাধ চলাচলেও গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সকে গৌরবময় অবদান রাখতে হবে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পরি ব্রাজিলের খনি ও জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার সিরভেরা ডি অলিভেরা,ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলবার্টো পিচেটো ফ্রাটিন, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী সুহাইল মোহামেদ আল মাজরোহিসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )