1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ভারতে ট্রেনের মধ্যে সন্তান জন্ম দিলেন বাংলাদেশি নারী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে এক্সপ্রেস ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন এক বাংলাদেশি নারী।

সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই নারী শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের মেচেদা স্টেশনে সন্তানের জন্ম দেন। পরে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় মা ও সদ্যোজাতকে বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের খবর অনুসারে, মা ও শিশু সুস্থ আছে।

জানা গেছে, শনিবার ডাউন মুম্বাই-হাওড়া মেইল ট্রেনে পশ্চিমবঙ্গের হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন বাংলাদেশের বাসিন্দা রেজাউল করিম ও মঞ্জিলা খাতুন। কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছানোর অনেক আগেই সকাল ৯.৩০ মিনিট নাগাদ ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার মুখে মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেনের মধ্যে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ট্রেনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর সহযাত্রীরা টিকিট পরীক্ষককে জানান। এরপর রেল কর্তৃপক্ষের উদ্যোগে তৎপরতা শুরু হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাগনান স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়। তৎপরতা শুরু হয় রেল পুলিশ জিআরপি ও রেলকর্মীদের। দক্ষিণ পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাগনান স্টেশন সংলগ্ন এলাকার একটি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করে সবকিছু প্রস্তুত রাখা হয়। বাগনান স্টেশনের বাইরে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স। পরে মুম্বাই মেইলকে বাগনান স্টেশনে দাঁড় করানো হয়। মা ও সদ্যোজাত শিশুটিকে দ্রুত নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের চিকিৎসা করার পর তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

নার্সিংহোম কর্তৃপক্ষ সূত্রের খবর, বাংলাদেশি ওই নারী একটি প্রিম্যাচিউর সন্তানের জন্ম দেন। দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই জানিয়েছেন, মা ও সদ্যেজাত শিশুর সেবা করতে পেরে তার ভালো লাগছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )