1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

প্রথম নারী নৌপ্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্য লিসা ফ্রাঞ্চেতি নামের একজন নারী অ্যাডমিরালকে বেছে নিয়েছেন।

লিসা ফ্রাঞ্চেতি সাউথ কোরিয়ায় মার্কিন ষষ্ঠ নৌবহর এবং বিমানবাহী রণতরী স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন।

বিবিসি জানায়, ‘এক বিবৃতিতে জো বাইডেন বলেন, লিসা ফ্রাঞ্চেতি পরিচালনামূলক এবং নীতি উভয় ক্ষেত্রেই ব্যাপক দক্ষতা এবং তিনি এই দায়িত্বের জন্য নির্বাচিত হলে আবার ইতিহাস তৈরি করবেন।’

মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফ্রাঞ্চেতি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের প্রথম পছন্দ ছিলেন না, যিনি তার পরিবর্তে স্যামুয়েল পাপারোকে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে সুপারিশ করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন পাপারোকেও পদোন্নতি দিয়েছিলেন, তাকে প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার জন্য মনোনীত করেছিলেন।

ফ্রাঞ্চেতি বর্তমান নৌ প্রধানের চার বছরের মেয়াদ শেষ হয়ে গেলে আগামী আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করবেন। তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটরের সমালোচনা করে বলেছেন, ‘সিনেটর টিউবারভিল যা করছেন তা কেবল ভুল নয়, তা আগামীর জন্য বিপদ’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )