1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম চালু করতে চায় রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ‘এসবারব্যাংক’।

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতেই ব্যাংকটি ঢাকায় নিজেদের শাখা খুলতে চায়। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এসবারব্যাংকের প্রতিনিধিরা ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবারব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। গত মাসে ব্যাংকটি অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূর্ক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এরমাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবারব্যাংক।

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে। সূত্র: রাইটার্স। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )