1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

ঢাকায় আসছেন জাপানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই তার এই সফর।

জাপানের মন্ত্রী ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশ নেবেন। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

জাপানের বাণিজ্যমন্ত্রী আগামী ২৪ জুলাই উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণ করবেন।

ঢাকা সফরকালে জাপানের মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন।

নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। তিন দিনের সফর শেষে আগামী ২৫ জুলাই ঢাকা ছাড়বেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )