1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

বেনাপোল পৌরসভার মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে নাসির উদ্দিন ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৩ হাজার ৮২৫। পরাজিত প্রার্থী সজনের সাথে নাসির উদ্দিনের ভোটের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।

এছাড়া সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের জুলেখা বেগম (আনারস), ২ নং ওয়ার্ডের মোছা. মর্জিনা মিম (চশমা) এবং ৩ নং ওয়ার্ডে কামরুন্নাহার আন্না (চশমা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নংওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু (উটপাখি), ২ নং ওয়ার্ড থেকে শরীফুল ইসলাম (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান (উটপাখি), ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম (ব্রিজ), ৫ নং ওয়ার্ড থেকে মো. আজিম উদ্দীন গাজী (পানির বোতল), ৬ নং ওয়ার্ড থেকে মো. আসাদুজ্জামান (উটপাখি), ৭ নং ওয়ার্ড থেকে মো. মজনুর রহমান (ব্রিজ), ৮ নং ওয়ার্ড থেকে মো. হাসানুজ্জামান তাজিন (ব্রিজ) ও ৯ নং ওয়ার্ড থেকে মো. কামাল হোসেন (পাঞ্জাবি) নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে  সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএমে মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )