1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

স্কুলছাত্র নিহত ঘটনায় মামলা দায়ের, ৪ শিক্ষক গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাশ নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত স্কুলছাত্রের পিতা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) সকালে কালিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা কৃতরা হলেন, কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাড়, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মহিত, সহকারি শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সহকারি শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী। ঘটনার পর থেকে মামলার অপর আসামি সহকারি শিক্ষক মনিরুল ইসলাম পলাতক রয়েছে।

নিহত স্কুল শিক্ষার্থী রাজপ্রতাপ দাশ (১৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের মুদি ব্যবসায়ী দীনবন্ধু দাশের ছেলে। সে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

প্রসঙ্গত, ১৬ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের তৃতীয় তলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে তার সহপাঠীরা মোবাইলে ছবি তুলে টিকটক করছিল। এসময় সেখানে উপস্থিত নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাশ, মুশফিকুর রহমান, জোবায়ের ও আর রাফি উপস্থিত ছিল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও মনিরুল ইসলাম বিষয়টি দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থী রাজপ্রতাপ দাশসহ ৪ জনকে মারধর করেন শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ। এ ঘটনার বাড়িতে গিয়ে পানি খাওয়ার পরপরি রাজপ্রতাপের মৃত্যু হয়। বিকেল তিনটার দিকে হঠাৎ বিক্ষুব্ধ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীর লাশ নিয়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভ ও ভাঙচুর  করে। শিক্ষকের মারপিটে রাজপ্রতাপের মৃত্যু হয়েছে এমন অভিযোগে দোষী শিক্ষকের বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা শ্লোগান দিতে থাকে। এসময় বিক্ষুব্ধরা শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে স্কুলের শিক্ষকদের ব্যবহৃত ৮টি মোটরবাইক ভাঙচুর ও দু’টি মোটরবাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )