1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

ঢাবি বিশেষ সমাবর্তন অক্টোবরে, বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী অক্টোবর মাসে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই সমাবর্তনে জাতির পিতাকে প্রদান করা হবে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি।

রোববার ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। এই সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করবেন।

অক্টোবর মাসে সমাবর্তন-বক্তার সুবিধাজনক যেকোন দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )