1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

কুমিল্লার নাঙ্গলকোটে পরিবারের লোকদের অগোচরে খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে মোহাম্মদ মিনহাজ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া হাজি বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিনহাজ ওই গ্রামের প্রবাসী শহিদ উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সবাই দুপুরের খাবার খেতে বসলে শিশু মিনহাজ সবার অগোচরে ঘরের সামনে বালতিতে জমা হওয়া সামান্য বৃষ্টির পানিতে খেলার একপর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরের দিকে উঠে যায়। পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খন্দকার জানান, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )