1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

পুকুরে মিলল শিশুর মরদেহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার ঘন্টা পর পুকুর থেকে আফিয়া (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যে পাড়ায় একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আফিয়া ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর মধ্যেপাড়া এলাকার আজিজুলের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু আফিয়ার চাচা উজ্জল সকালে হার্ট স্ট্রোক করে মারা যান। উজ্জলের দাফন সম্পন্ন করে এসে আফিয়ার খোঁজ খবর শুরু হয়। আফিয়ার সন্ধানে গ্রামজুড়ে মাইকিং করা হয়। পরে নিখোঁজের চার ঘন্টা পর নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আফিয়া নামের ওই শিশুর মরদেহ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মারা গেলো, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিশু আফিয়ার এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )