1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

সরকারের নির্বাচন সংস্কার ব্যবস্থায় ইইউ প্রতিনিধি দল আশ্বস্ত: আওয়ামী লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

সরকারের নির্বাচন সংস্কার ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আশ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর শেরাটন হোটেলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: ইইউ প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে। সুষ্ঠু নির্বাচন আমাদের কমিটমেন্ট। তারা বাংলাদেশে সুন্দর নির্বাচন দেখতে চায়।

ওবায়দুল কাদের বলেন: আমরা সংবিধানের উপর ভিত্তি করে নির্বাচন দেখতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই উঠে না। সংবিধানের কোন ব্যতয় আমরা মানব না।

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: নির্বাচনকালীন সরকার অন্যান্য দেশে যেভাবে থাকে, এখানেও সেভাবে গঠিত হবে।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহমুদ অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )