1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ- এটি হাস্যকর।

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপি এবং অন্যান্য দল যারা এটি বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ তাদের সন্ত্রাস আমরা দেখিছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবেলা করেছে। তাদের পদত্যাগের দাবি, এটা একটা হাস্যকর ব্যাপার। এটা কোনদিনই বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু হয় এ পথে তারা আসবে এবং এই দাবিই করবে যে কীভাবে নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু নিরপেক্ষ করা যায় এবং সেটি নির্বাচন কমিশন করবে এবং আমরা সকলে মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব।

বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা জানে এখানে সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। পবিত্র সংবিধানের বাইরে এখানে কিছুই করার নাই। তারা সুন্দর করে বলেছে তত্ত্ববধায়ক সরকার, নিরপেক্ষ সরকার আমরা বুঝি না। আমরা বুঝি দেশের আইন, দেশের সংবিধান সেটির আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোড়ালো এবং প্রধানমন্ত্রী তাদের এই আশ্বাস দিয়েছে তার অফিস থেকে সর্বাত্মক চেষ্টা করবেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে একটি ভালো নির্বাচন করার।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের বৃক্ষ মেলায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )