1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৯২ জন দেখেছেন

সৌদি আরবের একটি আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সাত নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় একটি সোফা তৈরি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধারকারী দল পাঠায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হয়েছেন। বাকি দু’জন কোন দেশের, তা জানা যায়নি। মৃতদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত প্রাথমিকভাবে সনাক্তকৃত বাংলাদেশীদের তালিকা নিম্নরূপ: ১- আরিফ মোঃ সাহাদাত – ২৫৩৫১৭৬৩৩৯ ২- বারেক সরদার – ২২৪৭৪৩৯৮৫০ ৩- মোঃ শাকিল প্রামাণিক- ২৫০৫৩৭৮৫৬৮ ৪- সাইফুল ইসলাম – ২৫২৯৯২২৩২৬ ৫-রুমান প্রামাণিক- ২৪৭২৪৭০৫৮৮ ৬-মোঃ ফিরুজ সরদার আলী – ২৪৯৩২১৭৯৬৮ ৭- মোঃ রব হোসাইন – ২৪৩৭৭৯৫৪২৬০

আগুন লাগার পর কারখানার ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। দমকল কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানা যায়নি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বাংলাদেশি নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )