1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

দেখিয়ে দিলাম, কাউকে ভয় করি না : হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ব্যান্ডেজ হাতে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচারণায় গিয়ে হিরো আলম বললেন, ‘হিরো আলমের জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। সবাই মনে করেছিল, হিরো আলম সাততলা বস্তিতে ঢুকতে পারবে না। আমরা আবারও প্রমাণ করে দেখিয়ে দিলাম, আমরা কোনো ভয়-ভীতি, অন্যায়-অত্যাচার এবং কাউকে ভয় করি না।’

‘সত্যের পথে অলটাইম জয় হয়। সত্যর জয় আবারও আজকে হয়েছে। আমরা সাততলা বস্তিতে আজকে প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। জনগণের ভালোবাসা পেয়েছি।’

তিনি বলেন, ‘আজকে আমাদের শেষ প্রচার। আজ আমরা বিভিন্ন বস্তিতে প্রচার করব।’

‘১৭ তারিখ সারাদিন আপনারা সবাই একতারা মার্কায় ভোট দেবেন। যেরকম আপনারা আজকে ভালোবাসা দেখিয়েছেন, আবারও ১৭ তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে…। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব’,- বলেন হিরো আলম।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )