1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

সমাবেশ মঞ্চ প্রস্তুত। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলসহ রাজধানীর শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সমাবেশ হবে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, কমলাপুর, নটরডেম কলেজ, হাটখোলা, মুগদা থেকে একাধিক মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়ে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে আসছেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলটির আরও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে অনেক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত যেন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে। অন্যদিকে যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )