1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

গাজীপুরে কৃষক সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কাপাসিয়া পুরাতন ধান বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা কৃষকলীগের সভাপতি মো: সুলতানউদ্দিন শেখের সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জির সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি কৃষিবীদ সমীর চন্দ। অন্যান্যের মাঝে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি এমপি, সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।

সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের বন্য প্রাণিদের অভয়ারণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষরোপণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিমিন হোসেন রিমি এমপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )