1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘লা জর্নাডা’র এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে তার মরদেহ পাওয়া যায়।

প্রসিকিউটরদের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) ‘লা জর্নাডা’র আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।

তার স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি।

সেদিন তিনি আরেকটি শহরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন উল্লেখ করে সেসিলিয়া জানান, ওই রাতে সানচেজ বাড়িতেই ছিলেন এবং ফোনে তার সঙ্গে কথা বলছিলেন।

সানচেজের পরিবারের অভিযোগের বরাত দিয়ে লা জর্নাডার এক প্রতিবেদনে বলা হয়েছে, সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।

নায়ারির প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ নিয়ে মোট তিনজনকে অপহরণ করা হয়েছে, যাদের সবাই বর্তমানে বা নিকট অতীতে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, সাংবাদিক সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তার মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া কার্ডবোর্ডে লেখা একটি বার্তা তার বুকে লাগানো ছিল। তবে বার্তায় কী লেখা ছিল তা বিবৃতিতে উল্লেেখ করা হয়নি।

এর আগে গত শুক্রবার মেক্সিকোর জালিসকো শহর থেকে ওসিরিস মালডোনাডো ডি লা পাজ নামে এক শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা, যিনি আগে ডিজিটাল গণমাধ্যমে কাজ করতেন। এখনও তার হদিস মেলেনি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়া এক সাংবাদিককে পরবর্তী সময়ে জীবিত অবস্থায় পাওয়া যায়। প্রসিকিউটররা জানান, এই তিনটি ঘটনাতেই ভুক্তভোগীরা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )