1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধে মানতে হবে ৫ নির্দেশনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে।

এরই মধ্যে সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এদিকে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ নির্দেশনা দিয়ে আদেশও জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অনেকে ঝুঁকিতে আছেন। সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ।

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে, এমন জায়গা ও ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র। এ অবস্থায় ডেঙ্গুর বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদুল আজহার ছুটি-পরবর্তী খোলার পর কিছু বিষয় মেনে চলতে চলার অনুরোধ জানানো হয়েছে।

যে পাঁচ নির্দেশনা মানতে হবে 

মাউশির আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো:

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন।

আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে শিক্ষা অধিদফতর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )