1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

সাড়ে ৪ লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ রয়েছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। স্পনসর ভিসার মাধ্যমে এই শ্রমিক নেবে দেশটি। ২০২৫ সালের মধ্যে এ শ্রমিক নেওয়া হবে। সমান সুযোগ দেওয়া হবে বাংলাদেশিদেরও।

স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।

এ বছরের জন্য ঘোষিত ১ লাখ ৩৬ হাজার জনের মধ্যে ৮২ হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন, বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে। চলমান এই স্পনসর আইনের মধ্যেই দেশটির সরকার স্পনসর ভিসার গেজেট প্রকাশ করেছে।

বিদেশি শ্রমিকদের নিতে নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে, যাত্রীবাহী বাসচালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা এবং ওয়েল্ডিংয়ের জন্যও কোটা নির্ধারণ করেছে দেশটি। এ ছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনা-নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক নেবে।

তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সসংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালনায় বাংলাদেশিরা আসতে পারবে না। তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকে, যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে— সেই দেশ থেকে আবেদন করা সম্ভব হবে।

প্রবাসীদের যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ইতালি। অনেক প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )