1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

মস্কোতে ৫টি ড্রোন হামলা ইউক্রেনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন মস্কো পাঁচটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে সবগুলো ভূপাতিত করা হয়েছে এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন এখন পর্যন্ত এ হামলায় সম্পৃক্ততা স্বীকার করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। আর এসব ড্রোনের কারণে মস্কোর ভুকোভো বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এ সময় কয়েকটি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম ভুকোভো বিমানবন্দর। হামলা প্রচেষ্টার সময় তুরস্ক, আরব আমিরাত এবং মিসর থেকে আসা বিমান অবতরণে বিঘ্ন ঘটে। তবে কিছুক্ষণ পর বিমানবন্দর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাঁচটির মধ্যে চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়। অপরটি ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করে আটকে দেওয়া হয়।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ড্রোন অথবা এটির টুকরা ক্রিভোশিনোর একটি গ্রামের একটি ভবনের ওপর আছড়ে পড়েছে। এরপর সেই ভবনে আগুন ধরে যায়। এর আগে গত মে মাসে অন্তত ৮টি ড্রোন ব্যবহার করে মস্কোয় হামলা চালানোর চেষ্টা করা হয়। তখনও হামলা প্রতিহত করতে সক্ষম হয় রাশিয়া। সূত্র: রাইটার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )