1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যেকোনো সময়ের তুলনায় রাশিয়া এখন অধিক ঐক্যবদ্ধ: পুতিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নাগরিকরা যেকোনো সময়ের তুলনায় এখন সর্বোচ্চ ঐক্যবদ্ধ।

মঙ্গলবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) এর সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে , ভাড়াটে ওয়াগনার গ্রুপ শীর্ষ রুশ সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার পর  প্রথম এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

এই সম্মেলনে উপস্থিত আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেখানে সদস্য দেশগুলোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করছেন। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত।

বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। জোটের চার সদস্য কাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, নিজের শক্তি ও বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের জন্য পুতিনের কাছে এই এসসিও সম্মেলন বড় একটি সুযোগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )