1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

দাসপ্রথায় ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডাচ রাজা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

ঔপনিবেশিক আমলের দাসপ্রথায় নেদারল্যান্ডসের কলঙ্কিত ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ডাচ রাজা উইলেম আলেকজান্ডার। শনিবার নেদারল্যান্ডসে দাসপ্রথা বিলোপের ১৬০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

নেদারল্যান্ডসের অধিবাসীদের ডাচ বলা হয়। ঔপনিবেশিক আমলে স্পেনীয় ও পর্তুগিজদের অনুসরণে তারা দাস ব্যবসা শুরু করে। প্রায় আড়াইশ বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাস ব্যবসা চালায় তারা।

১৮৬৩ সালে দাস ব্যবসা বিলোপ হওয়ার আগ পর্যন্ত প্রধানত আফ্রিকার দেশগুলো থেকে প্রায় ৬ লাখ মানুষকে দাস হিসেবে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বিক্রি করা হয়েছিল।

শনিবার (১ জুলাই) ছিল নেদারল্যান্ডসে দাসপ্রথা ও দাস ব্যবসা বিলোপের ১৬০তম বার্ষিকী। এ উপলক্ষে ডাচ রাজধানী আমস্টারডামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রাজা উইলেম আলেকজান্ডার। তিনি বলেন, আজকের এই দিনে আমি দাসপ্রথার ডাচ ইতিহাসের কথা স্মরণ করছি এবং মানবতাবিরোধী এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের রাজা হিসেবে ও সরকারের একজন সদস্য হিসেবে আমি নিজেই অপরাধ স্বীকার করছি। আর আমি যে কথা বলছি, তা হৃদয় দিয়ে অনুভব করছি।

রাজা উইলেম আরও বলেন, জাত্যাভিমান আজও ডাচ সমাজের এক বড় সমস্যা হয়ে আছে। আর সবাই আমার এই দোষ স্বীকারের বিষয়টি ভালভাবে নেবে না। যাই হোক, সময় বদলে গেছে এবং শিকলও ভেঙে পড়েছে। সূত্র:আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )