1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিল জাতিসংঘ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ। এক যুগের মিশনটির শেষ দিন ছিল শুক্রবার। আজ শনিবার থেকে মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হবে। খবর: এএফপি’র।

মালির জান্তা সরকার রাশিয়ার সঙ্গে সখ্যতা তৈরি করেছে এবং বেশ কিছুদিন ধরে জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইরত আন্তর্জাতিক বাহিনী তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

পশ্চিমা শক্তিধর দেশগুলোর সঙ্গে আফ্রিকার দুর্দশাগ্রস্ত দেশটির সম্পর্কে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরঙ্কুশ ভোটে মালি থেকে শান্তিরক্ষা বাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। তবে শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করবে সেই দেশের সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে জাতিসংঘের নীতিমালায়। এ কারণে মালিতে মিশন রাখার সুযোগও নেই।

দুসপ্তাহ আগে মালির পররাষ্ট্রমন্ত্রী আব্দুলায়ে দিওপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে শান্তিরক্ষা মিশন তুলে নেওয়ার আহ্বান জানান। সেসময় তিনি এ মিশনকে ‘ব্যর্থ’ বলেও আখ্যায়িত করেন। এরপরই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়।

২০২০ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসন শুরুর পর থেকেই মূলত জাতিসংঘের সঙ্গে মালির সম্পর্কের অবনতি শুরু হয়। মালির সাবেক উপনিবেশ দেশ ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা বিষয়ক পারস্পারিক সহযোগিতায়ও ঘাটতি দেখা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )