1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ওয়াগনার সরে যেতেই একদিনে ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই শহর দখলে নিতে ভূমিকা পালন করেছিল ইয়েভগেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ভাড়াটে ওয়াগনার বাহিনী। রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী শুক্রবার মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। এরপরই বাখমুতে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী।

বাখমুত ও পার্শ্ববর্তী চিফলি লিম্যান এবং মারিঙ্কায় একদিনে কমপক্ষে ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ বাহিনীর বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা। একই সঙ্গে বাখমুতের আশেপাশে কয়েকটা অঞ্চল পুনর্দখলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র সের্হি চেরেভাতি এসব দাবি করেন।

ইউক্রেনীয় বাহিনীকে দমন করতে রাশিয়া সেখানে একদিনেই ২৫ বার বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ভলোদিমির জেলেনস্কির দেশ।

এছাড়াও খারকিভের কুপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। সূত্র: সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )