1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাশিয়ার ভবিষ্যৎ হুমকির ‍মুখে: পুতিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া ও বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোঝিন। শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ এই কমান্ডার। এর মধ্যেই সামনে এলো রুশ সেনাদের একটি সদর দপ্তরে প্রবেশ করেছেন প্রিগোঝিনের সেনারা।

এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে শাস্তি পেতে হবে। তিনি অনিবার্য শাস্তির হুমকি দিয়েছেন। পুতিন বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

এ সময় পুতিন আরও বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির ‍মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন। তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোঝিনের নাম উল্লেখ না করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।

ওয়াগনার যোদ্ধাদের কথা উল্লেখ না করেই তিনি বলেন, কিছু রাশিয়ানকে কৌশলে অপরাধমূলক দুঃসাহসিক কাজের দিকে ধাবিত করা হচ্ছে।

রাশিয়াকে রক্ষা করার অঙ্গীকার করে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )