1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইউক্রেন পুর্নগঠনে রাশিয়াকে অর্থ দিতে হবে: জার্মানি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

ইউক্রেন পুনর্গঠনে ৬০ বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানির উন্নয়নবিষয়ক মন্ত্রী শুলৎসে বলছেন, এই কাজে রাশিয়াকে অর্থ দিতে একদিন বাধ্য করতে হবে। তিনি বলেন, ‘তারা যা ধ্বংস করেছে, তা ঠিক করার জন্য অর্থ দিতে হবে। এটাই আন্তর্জাতিক আইন।

লন্ডনে অনুষ্ঠিত ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ অংশ নেন তিনি। ৬০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সম্মেলন শেষে ৬০ বিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে ৫০ বিলিয়ন ডলার দিচ্ছে ইইউ।

যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে। যুক্তরাজ্য ৩০৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছে। এ ছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসেবে ৩৮১ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ ও রোলস রয়েসসহ ৪২ দেশের প্রায় ৫০০ কম্পানিও সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

উল্লেখ্য, ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়েছিল বিশ্বব্যাংক।

সূত্র: ডয়চে ভেলে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )