1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘নিখোঁজ ডুবোজাহাজ টাইটানে অক্সিজেন আছে কয়েক ঘণ্টার’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া সাবমেরিন বা ডুবোজাহাজ টাইটানের সন্ধান এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ধারণা, আর মাত্র কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারবেন ‘টাইটানের’ ভেতরে থাকা পর্যটকরা।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিনটি নিখোঁজ হওয়া অঞ্চলে সমুদ্রের তলদেশ থেকে যে শব্দ শোনা গেছে, তা সাবমেরিন থেকে না-ও আসতে পারে। খবর বিবিসির

আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে এক চালকসহ পাঁচজন ডুবোজাহাজটিতে যাত্রা করেন। সাধারণত সাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়ে আবার ফিরে আসতে ডুবোজাহাজটির আট ঘণ্টার মতো সময় লাগে।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, রোববার সাগরে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরে ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পানির নিচে যাওয়ার সময় ডুবোজাহাজটিতে সাধারণত চারদিন চলার মতো জরুরি অক্সিজেন থাকে। সে হিসাবে কয়েক ঘণ্টার মধ্যে অক্সিজেন শেষ হয়ে যেতে পারে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে, তা নির্ভর করছে ডুবোজাহাজের ভেতরে থাকা আরোহীরা কী পরিমাণ অক্সিজেন খরচ করেছেন, তার ওপর।

নিখোঁজ সাবমেরিনটির উদ্ধারে কাজ করছে ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা। বাড়ানো হয়েছে অনুসন্ধান এলাকার সীমানা ও গভীরতা।

নিখোঁজ ডুবোজাহাজ টাইটানে পাঁচজনের মধ্যে রয়েছেন- স্টকশন রাশ, হ্যামিশ হার্ডিং (৫৮), শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) ও পল-হেনরি নারজিওলেট (৭৭)।

নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের মালিকানা প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশন্সের সিইও স্টকশন রাশ চালক হিসেবে পাঁচজনের মধ্যে রয়েছেন। শাহজাদা দাউদ ব্রিটিশ-পাকিস্তানি ধনাঢ্য ব্যবসায়ী। তার ছেলে শিক্ষার্থী। হ্যামিশ হার্ডিং ব্রিটিশ উড়োজাহাজ ব্যবসায়ী ও পল-হেনরি নারজিওলেট ফ্রান্সের নৌবাহিনীর সাবেক ডুবুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )