1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

টাইটান উদ্ধারে যোগ দিচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৭২ জন দেখেছেন

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। উদ্ধার দলে একের পর এক জাহাজ ও অত্যাধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে।

সর্বশেষ এ দলে যোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ম্যাগেলানের একটি অত্যাধুনিক দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি)।

বিবিসির খবরে বলা হয়েছে , বর্তমানে এ জলযানটির যুক্তরাজ্যের জার্সি থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এই জলযানে জুলিয়েট নামে একটি সাবমেরিন সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করে এসেছে। পর্যবেক্ষণকালে পুরো জাহাজের একটি ত্রিমাত্রিক দৃশ্যও ধারণ করেছে তারা।

তবে এটির অভিযানস্থলে পৌঁছাতে ৪৮ ঘণ্টা লাগবে। যদিও নিখোঁজ সাবমেরিনে আর মাত্র ছয় ঘণ্টার অক্সিজেন রয়েছে। এ জলযান দিয়ে সম্পূর্ণ এলাকায় তল্লাশি চালানো যাবে। এ ছাড়া এর কর্মীদের গভীর সমুদ্র এলাকা সম্পর্কে বিশদ জ্ঞানও রয়েছে।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল। বর্তমানে সেখানে মাত্র ছয় ঘণ্টার অক্সিজেন রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )