1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আবারও বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরটিকে সাধারণত ‌‘সিটি অব ড্রিম’ নামে ডাকা হয়ে থাকে।

সম্প্রতি ২০২৩ সালের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। আর এই তালিকায় ফের শীর্ষস্থান দখল করেছে ভিয়েনা।

দ্য ইকোনোমিস্টের সহযোগী সংগঠনের করা এই তালিকায় মোট ১৭৩ শহর স্থান পেয়েছে। তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে।

বিশ্বস্ত অবকাঠামো, দারুণ সংস্কৃতি, বিনোদন, শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিবেচনায় সবার শীর্ষে রয়েছে ভিয়েনা।

গত কয়েক বছর ধরে ভিয়েনা এই তালিকায় শীর্ষ জায়গা দখল করে আছে। তার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্কের কোপেনহেগেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিও বসবাসযোগ্য শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে অবস্থান করছে।

 

সূত্র: সিএনএন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )