1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

রংপুরে ভিজিএফ সন্দেহে ১৮ বস্তা চাল উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

রংপুরে ভিজিএফের চাল সন্দেহে বাড়িতে মজুদ রাখা ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর চৌকিদারপাড়ার মোকসেদ আলীর (৬০) বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোকসেদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জানা গেছে, মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে অসচ্ছল পরিবারে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মার্জিয়া আক্তার ময়নার কাছে থাকা ১০০ কার্ড তিনি বিতরণ না করে নিজস্ব লোকজন দিয়ে চাল তুলে তার বাবা মোকসেদ আলীর বাড়িতে পাঠিয়ে দেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা মোকসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে প্রতি বস্তায় ২৫ কেজি করে ১৮ বস্তা চাল উদ্ধার করেন।

ইউএনও নাহিদ তামান্না বলেন, চালগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ভিজিএফের চাল নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )