1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

রাজশাহী-সিলেট নির্বাচনে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটে অনিয়মের খবর পাননি বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়নে সিসি ক্যামেরা ভোট পর্যবেক্ষন শেষে তিনি এসব কথা বলেন। আজ বিকাল ৪ টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠের আইন শৃঙ্খলার বাহিনীর সাথে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বেশ ভালো।  সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে দু’ একটা কেন্দ্রে কম। আর সব জায়গায় ভালো উপস্থিতি। রাজশাহীতে খুবই ভালো।’

তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেনি কমিশন।  এই কমিশনার জানান, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসেনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো।

ইলেকট্রনিক ভোটিং মেশিন( ইভিএম) জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা আরো বলেন, ‘শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হইছিলো। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি।  ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরী টিম আছে। সমস্যা হলে আমরা সাথে সাথে দূর করার চেষ্টা করবো।

দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবে। সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোটার, পাশাপশি রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )