1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

দেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

নিশ্চিন্ত থাকেন বাংলাদেশে খাদ্যের অভাব হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছে, দেশে দুর্ভিক্ষ হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদেরকে একটি ছোট ডাটা দেই বিএনপির আমলে গম এবং চাল জুন মাসে স্টক আমরা দেখেছি ৪, ৫, ৬ লাখ মেট্রিক টন সর্বশেষ ৮ লাখ সামথিং। আমাদের আমলে কোন সময় ১৬ বা ১৮ লাখের নিচে থাকে না। আমাদের রাখার ক্যাপাসিটি আছে ২১ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কিন্তু গতকালকেই আমাদের স্টক হয়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন।

মঙ্গলবার ২০ জুন বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে চলমান বোরো সংগ্রহ ২০২৩ উপলক্ষ্যে জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গম ও চাল আরও স্টক বেশি রাখার জন্য সাড়ে ৫ লাখ টনের সাইলো বানাচ্ছি। আশা করতেছি সেপ্টেম্বর অক্টোবর মধ্যে এই সাইলোগুলো উদ্বোধন করতে পারব। তাছাড়া কৃষকের সুবিধার জন্য হাওরে পাঁচ হাজার টন করে ধানের সাইলো করার পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে প্রজেক্ট পাস হয়েছে। কনসালটেন্ট নিয়োগ হয়েছে, ডিজাইন হচ্ছে। কৃষকরা ভেজা ধান সাইলোতে নিয়ে যাবে। এক একটা সাইলোতে ডাইয়ার থাকবে চারটা করে। এক এক ডাইয়ারে ঘণ্টায় ৩০ টন করে ধান ঝাড়াই, বাছাই, শুকিয়ে বিনে ঢুকে যাবে। সেখান থেকে স্লিপ নিয়ে ব্যাংকে চলে যাবে ও টাকা নিয়ে বাড়িতে চলে যাবে কৃষক। ২০০টি সাইলো করার চিন্তাভাবনা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পাইলট স্কিম হিসেবে ৩০টি করার অনুবেদন দিয়েছেন।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে। চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও খাদ্য কর্মকর্তাদেরকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, ঢাকার অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি. এম. ফারুক হোসেন পাটিয়ারী, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )