1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইরানের ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তৈরি ৩০টি শাহেদ ড্রোনের মধ্যে ২৮টি ভূপাতিত করে ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

মঙ্গলবার ভোরে রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চলে এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো। খবর আলজাজিরার।

সের্হি পপকো বলেন, কিয়েভের আশেপাশের আকাশসীমায় ইউক্রেনের বাহিনী এবং বিমান প্রতিরক্ষা দিয়ে প্রায় ২০টি শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে আরেকটি ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটিয়েছে রাশিয়া।

কিয়েভে মঙ্গলবার ভোরবেলা প্রায় সাড়ে ৪ ঘণ্টা এবং দেশের অন্যান্য শহরে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন শোনা যায় বলে তিনি জানান।

পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে অবস্থিত প্রায় সাত লাখ জনসংখ্যার শহর লভিভের সামরিক প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে যেখানে সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো বলেন, রাশিয়া তার অভিযানে টেলিযোগাযোগ অবকাঠামোর পাশাপাশি কৃষি ও কৃষি সম্পত্তিকে লক্ষ্যবস্তু করেছে।

তিনি বলেন, জাপোরিজিয়া অভিযানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )