1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

আইনজীবীকে মারধর, অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবির।  

এ ঘটনায় আন্দোলনকারী আইনজীবীদের পক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

সোমবার (১৯ জুন) বিকাল সোয়া ৬টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন এই আইনজীবী নেতা।

এর আগে গতকাল রোববার (১৮ জুন) জুন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে। এ অবস্থায় জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হওয়ায় এনামুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮ জুন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক ভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হলো।

সেই সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে এনামুল কবির সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে গত ১৪ জুন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমানকে মারধর ও নির্যাতন করার অভিযোগ ওঠে। পরে গত ১৫ জুন জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরকে বরখাস্তের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন আইনজীবীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )