1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী : পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

‘আমন্ত্রণ পেলে বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী,’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদেরকে তারা আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। ব্রিকস নেতারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়াসহ আটটি উদীয়মান অর্থনীতির দেশকে জোটে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন।’

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিকস হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি দেশের একটি অর্থনৈতিক জোট।

‘বাংলাদেশ ইতোমধ্যে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে,’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন উৎস থেকে আরও অর্থ চাই। যদি তারা (ব্রিকস) আমাদেরকে আমন্ত্রণ জানায় .. আমি মনে করি আমরা এটিকে স্বাগত জানাব।’

এর আগে জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারে।

মোমেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন। সেখানে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বিভিন্ন দেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়াতে উদ্বুদ্ধ হচ্ছে।

ব্রিকস নেতারা ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গে স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )