1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

রংপুরে দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর জেল-জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী হাছনা বানুর ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আদেশের পর ছবি নিতে গেলে একুশে টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেবার চেষ্টা করে সাজাপ্রাপ্ত হাছনা বানু, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন একুশে টিভির রংপুরের ক্যামেরা পার্সন আলী হায়দার রনি।

সোমবার (১৯ জুন) দুপুরে রংপুরের স্পেশাল জর্জ হায়দার আলী এ রায় প্রদান করেন। এ রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতে নেয়া হয়। কোর্ট ও মামলার বিবরণি সূত্রে জানা যায়, আসামি মোছা: হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী রংপুর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন।

তিনি চাকুরি কালীন সময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা দায়ের করে। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলাটি করেন ।

তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জসিট দাখিল করে দুদক। মামলায় ৭ জন সাক্ষী ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামি হাসনা বানু লিপিকে দোষি সাব্যস্ত করে ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। আগামী ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেবার প্রদান করেন।

এ ব্যাপারে দুদকের আইনজীবী একেএম হারুন উর রশীদ জানান, মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )