1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইউক্রেনকে ন্যাটোতে নিতে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ ব্যবস্থা নেবে না

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করবে না। দেশটিতে চলমান রুশ আগ্রাসনের মধ্যে শনিবার এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ন্যাটোভুক্ত হতে অন্যদের মতো ইউক্রেনের জন্যও সমান মানদণ্ড। সুতরাং আমরা সেটি ইউক্রেনের জন্য সহজ করতে পারব না।

ন্যাটোর নেতারা জুলাইয়ে লিথুয়ানিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে বাইডেন এসব কথা বললেন।

এদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোটের নেতারা লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন। এই বৈঠক নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোনো আলোচনা হবে না বলেও জানান স্টলটেনবার্গ।

তথ্যসূত্র: এনডিটিভি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )