1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার ১৭ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তাফসির আহম্মেদ মনা ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের সৌদিপ্রবাসী তানজির রহমান তুহিনের ছেলে ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মনা এমপি মোড়ের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বসে ছিলেন। এ সময় চার-পাঁচজনের অস্ত্রধারী দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে কার্যালয়ে প্রবেশ করে। তারা মনাকে উদ্দেশ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মনাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্র প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েকদিন আগে প্রতিপক্ষের লোকজন মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় যুবলীগ কর্মী মো. লিটন ও লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পুলিশ সুপারসহ পুলিশের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )