1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। রোববার দু’দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক বেইজিং সফরে গেলেন।

এ সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা গেছে। এখন এই উত্তেজনা কমাতে চাইছে দেশ দুটি।

বেইজিংয়ে যাওয়ার আগে ব্লিঙ্কেন বলেন, চীন সফরের প্রথম উদ্দেশ্য দুদেশের কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করা। যাতে দুই দেশ দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। তিনি আরো বলেন, তীব্র প্রতিযোগিতার জন্য প্রয়োজন টেকসই কূটনীতি। তবে প্রতিযোগিতা যাতে সংঘর্ষ বা সংঘাতের দিকে না গড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও ভূপাতিতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে স্থগিত করা হয় ওই সফর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )