1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ঢাকা-১৭ উপনির্বাচন: যে সাতজন রয়ে গেলেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে সাতজনের মনোনয়নপত্র বৈধ আর আটজনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ রবিবার দুপুরে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ আর বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র যাদের বৈধ হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাপার জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম, গণতান্ত্রী পার্টির মহাসচিব মনোনীত প্রার্থী অশোক কুমার ধর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া আটজন হলেন- জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বিএনএফের মো. মজিবুর রহমান; স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল।

ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )