1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুর মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

 

আগামী ১৯ জুন বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর নগরীতে মতবিনিময় সভা ও লিফলেটর বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে রংপুর নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও তারুণ্য সমাবেশ উপলক্ষে স্বাগত মিছিল করেছেন মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক সাফি ইসলাম, অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম সবুজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুচ্ছাকিব ও সূর্যসেন হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি শামিম আকতার শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হাসনাত লেলিন, আব্দুর রহমান অরুপ রাজ, শাহরিয়ার রাহাত সহ মহানগর ছাত্রদল, কারমাইকেল কলেজ ছাত্রদলসহ বিভিন্ন থানা ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা, আগামীকাল ১৯ জুন সোমবার বগুড়ায় তারুণ্যের সমাবেশ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সফল করার জন্য সকল পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )